নেচে-গেয়ে অন্যের স্ত্রীকে আকৃষ্ট করেন আফ্রিকার উপজাতি ওদাবে 

  • Reporter Name
  • Update Time : ১১:৫৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২
  • 143

আন্তর্জাতিক ডেস্ক
নানা দেশে নানান রকমের রীতি প্রচলিত। আফ্রিকার ওদাবে নামের এক উপজাতিদের মধ্যে প্রচলিত আছে এক অবাক করা রীতি। পশ্চিম আফ্রিকার নাইজারের এই উপজাতিদের মধ্যে দেখা যায় স্ত্রী ‘চুরির’ প্রথা।

নাইজারের প্রান্তিক অঞ্চলে গেরেওয়াল নামের একটি উৎসব হয়। এই উৎসবে রয়েছে বিরল একটি রীতি। সেই প্রথা অনুযায়ী, ওদাবে উপজাতির পুরুষরা মুখে ও দেহে বিভিন্ন ধরনের রঙ মেখে ছদ্মবেশ ধারণ করেন। তারপর অন্যের স্ত্রীর কাছে গিয়ে তাকে আকৃষ্ট করার চেষ্টা করেন। উৎসব শুরুর ছয় ঘণ্টা আগে থেকে রূপটান শুরু করেন পুরুষরা।

মূলত রঙিন মাটি, পাখির পালক ও পুঁতি দিয়ে তৈরি হয় সাজ-পোশাক। সাজার পর নাচতে নাচতে হাজির হতে হয় অন্যের স্ত্রীর সামনে। নারীরা স্বাধীনভাবে যে কোনো পুরুষকে বেছে নিতে পারেন। যদি কোনো পুরুষ ধরা না পড়ে কোনো নারীর মন জয় করতে পারেন, তবে তাকে দ্বিতীয় স্বামী হিসেবে গ্রহণ করতে পারেন ওই নারী।

এই উপজাতির মধ্যে বহুগামিতার প্রচলন রয়েছে। তাই নারীর সম্মতি থাকলে তিনি সমাজ স্বীকৃতভাবেই দ্বিতীয় পুরুষের সঙ্গে ঘর বাঁধতে পারেন। তবে ওই সম্প্রদায়ের সবাইকেই যে এই পর্বে অংশ নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই।

ফাস্ট নিউজ ৭১/ দ ম দ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

নেচে-গেয়ে অন্যের স্ত্রীকে আকৃষ্ট করেন আফ্রিকার উপজাতি ওদাবে 

Update Time : ১১:৫৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২