নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০১:৫২:১৮ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • 140

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক অভিযানের নামে গণহত্যা চালানোর অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ তার সরকারের ৩৭ জন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক।

শুক্রবার তুরস্কের ইস্তাম্বুল শহরের শীর্ষ সরকারি কৌঁসুলির দপ্তর থেকে এই পরোয়ানা জারি করা হয় বলে জানিয়েছে মার্কিন বার্তাসংস্থা সিএনএন। পরোয়ানার তালিকায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গিভর এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইয়া’আল জামিরের নামও রয়েছে।

গাজায় গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ত্রাণবাহী বহর ‘ফ্লোটিলা’ আটকানোর অভিযোগে এই পরোয়ানা জারি করা হয়।

এ ঘটনার নিন্দা জানিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদন সা’র বলেছেন, “এরদোয়ান তুরস্কের বিচারব্যবস্থাকে রাজনৈতিক প্রতিপক্ষদের মুখ বন্ধ রাখার অস্ত্র হিসেবে ব্যবহার করছেন।”

উল্লেখ্য, গাজায় গণহত্যার অভিযোগে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় জাতিসংঘের অঙ্গসংস্থা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্ক বাদীপক্ষে নাম যুক্ত করেছে।

গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছে, “তুরস্কের জনগণ ও নেতৃত্বের আদর্শগত অবস্থান এই পরোয়ানা আরও একবার নিশ্চিত করল।”

সূত্র: সিএনএন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের

Update Time : ০১:৫২:১৮ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫