পাকিস্তানে আবাসিক ভবনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৩

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০২:১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • 169

পাকিস্তানের করাচি শহরে একটি আবাসিক ভবনে গ্যাস লিক থেকে হওয়া ভয়াবহ বিস্ফোরণে শিশু ও নারীসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এতে আরও ১৪ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) উদ্ধারকারী কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে করাচির সোলজার বাজার নম্বর-৩ এলাকায় ভবনের প্রথম তলায় বিস্ফোরণটি ঘটে। এতে ভবনের একটি অংশ ধসে পড়ে।

উদ্ধারকর্মীরা জানান, ধ্বংসস্তূপে আটকে পড়াদের খুঁজে বের করতে সব ধরনের সরঞ্জাম ও জনবল ব্যবহার করা হচ্ছে। পুলিশের প্রাথমিক ধারণা, গ্যাস সিলিন্ডার বা গ্যাস সাকশন মেশিন থেকে লিক হওয়া গ্যাসের কারণে এই বিস্ফোরণ ঘটতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে কয়েকজনকে জীবিত উদ্ধার করেছে। নিহতদের মধ্যে ১০ বছর বয়সী শিশু নাজিয়া ও ৬০ বছর বয়সী মোহাম্মদ রিয়াজ রয়েছেন। এছাড়া এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরেকজনের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে।

কর্মকর্তারা জানান, আহতদের মধ্যে শিশুও রয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে এবং উদ্ধার অভিযান চলাকালে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সূত্র: জিও নিউজ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

পাকিস্তানে আবাসিক ভবনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৩

Update Time : ০২:১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬