পাকিস্তান-আফগানিস্তান সংঘাতে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০২:০৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • 133

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার ওয়াশিংটনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অবস্থান স্পষ্ট করেন।

হোয়াইট হাউসে এক সাংবাদিক জানতে চান, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে নতুন করে যুদ্ধ শুরু হওয়ায় যুক্তরাষ্ট্র এতে হস্তক্ষেপ করবে কি না। জবাবে ট্রাম্প বলেন, পাকিস্তানের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক রয়েছে। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ও জেনারেলদের প্রতি সম্মান জানান এবং বলেন, পাকিস্তান ভালো করছে।

পাকিস্তানের অভিযোগ, কাবুলে ক্ষমতাসীন তালেবান সরকার নিষিদ্ধ গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)-কে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। তবে তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করে আসছে।

সম্প্রতি খাইবার পাখতুনখোয়া প্রদেশে পাকিস্তান সেনাবাহিনীর ওপর হামলার জেরে গত ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের নানগারহার ও পাকতিয়া প্রদেশে বিমান অভিযান চালায় পাকিস্তান। এতে ৮০ জন নিহত হন বলে জানানো হয়।

এর জবাবে ২৬ ফেব্রুয়ারি রাতে ডুরান্ড লাইন এলাকায় পাকিস্তানের সেনাচৌকিতে হামলা চালায় আফগান সেনারা। এতে ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত ও কয়েকজন অপহৃত হন বলে দাবি করা হয়।

পরে আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পাকিস্তান এবং ‘অপারেশন গজব-লিল হক’ শুরু করে। এ অভিযানে ২৭৪ জন আফগান সেনা নিহত হয়েছেন বলে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

পাকিস্তান-আফগানিস্তান সংঘাতে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প

Update Time : ০২:০৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬