পাকিস্তান-সৌদি আরব প্রতিরক্ষা চুক্তি সই

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৯:০১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • 144

পাকিস্তান ও সৌদি আরব ঐতিহাসিক এক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী, যে কোনো এক দেশের ওপর হামলা হলে তা উভয় দেশের বিরুদ্ধে আক্রমণ হিসেবে গণ্য হবে এবং যৌথভাবে প্রতিরোধ করা হবে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রিয়াদের ইয়ামামা প্যালেসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এ ‘কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি’ সই করেন।

পাকিস্তান প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, এই চুক্তি দুই দেশের নিরাপত্তা জোরদার, আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠা এবং যৌথ প্রতিরোধশক্তি বাড়ানোর প্রতিশ্রুতি বহন করে।

সফরে শাহবাজ শরীফের সঙ্গে ছিলেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ও অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেবসহ উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

সূত্র: ডন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

পাকিস্তান-সৌদি আরব প্রতিরক্ষা চুক্তি সই

Update Time : ০৯:০১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫