পুলিশের যানবাহনে হামলার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য নেই, সতর্কতা শুধু ‘রিমাইন্ডার’ : ডিবি প্রধান

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক বোমা-আতঙ্ক ও সন্দেহজনক বস্তু উদ্ধারের ঘটনার পর পুলিশকে জারি করা সতর্কতা কোনো সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নয়, বরং নিয়মিত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে দেওয়া একটি ‘রিমাইন্ডার’ বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।

রোববার (২ আগস্ট) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুলিশের নিজস্ব নিরাপত্তাও গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে কয়েকটি বোমা-আতঙ্ক ও গুজবের ঘটনার পরিপ্রেক্ষিতে সদস্যদের আরও সতর্ক থাকার জন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে। অতীতেও একই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার কোনো নির্দিষ্ট গোয়েন্দা তথ্য আছে কি না—এমন প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, এ ধরনের কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। তবে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের আরও সতর্ক থাকতে স্মরণ করিয়ে দিতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

মতিঝিলে উদ্ধার হওয়া আইইডি-সংবলিত ‘ছাতা বোমা’ প্রসঙ্গে তিনি জানান, ঘটনাটির তদন্ত করছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। ডিবিও সমান্তরালভাবে তদন্ত করছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত কিছু জানানো সম্ভব নয়।

তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা সাধারণত কোনো ব্যক্তি একা ঘটায় না; এর পেছনে কোনো না কোনো উদ্দেশ্য বা মতাদর্শ প্রচারের চেষ্টা থাকে।

উল্লেখ্য, গত ১ আগস্ট পুলিশ সদর দপ্তর থেকে মাঠপর্যায়ের সব ইউনিটে নিরাপত্তা জোরদারের নির্দেশনা পাঠানো হয়। এতে পুলিশের ব্যবহৃত যানবাহন ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, নজরদারি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়।

গত এক সপ্তাহে রাজধানীতে একাধিক বোমা-আতঙ্কের ঘটনা ঘটে। মতিঝিলে একটি আইইডি উদ্ধার ও নিষ্ক্রিয় করার পর বাংলাদেশ ব্যাংকের সামনে এবং পরে মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে সন্দেহজনক ব্যাগ ও বস্তা ঘিরে আতঙ্ক সৃষ্টি হলেও শেষ পর্যন্ত সেগুলোতে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, এসব ঘটনার পরিপ্রেক্ষিতেই সদস্যদের সতর্ক থাকতে নতুন করে নির্দেশনা দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জ্বালানি সংকট মোকাবেলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পুলিশের যানবাহনে হামলার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য নেই, সতর্কতা শুধু ‘রিমাইন্ডার’ : ডিবি প্রধান

Update Time : ০৩:০৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬