নিজস্ব প্রতিনিধি
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট খালিদ হোসেনকে বাংলাদেশ পেশাজীবি অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা নুরুল হক নুর ও উপদেষ্টা রাশেদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি ড. জাফর মাহমুদের সভাপতিত্বে অ্যাডভোকেট খালিদ হোসেনকে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
Reporter Name 





















