পেশি যত বেশি, মস্তিষ্ক তত তরুণ : গবেষণায় নতুন তথ্য

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১১:৩৭:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • 239

পেশি যত বেশি, মস্তিষ্ক তত তরুণ : গবেষণায় নতুন তথ্য

বিজ্ঞানীরা জানিয়েছেন, শরীরে পেশির পরিমাণ যত বেশি এবং পেটের ভেতরের লুকানো মেদ বা ভিসারাল ফ্যাট যত কম থাকে, মস্তিষ্ক তত বেশি তরুণ থাকে। নতুন এক গবেষণায় দেখা গেছে, ভিসারাল ফ্যাট-টু-মাসল অনুপাত কম যাদের, তাদের মস্তিষ্কের জৈবিক বয়সও তুলনামূলকভাবে কম।

আগামী সপ্তাহে রেডিওলজিক্যাল সোসাইটি অব নর্থ আমেরিকার (আরএসএনএ) বার্ষিক সভায় এই গবেষণাটি উপস্থাপন করা হবে। গবেষণার প্রধান লেখক ড. সাইরাস রাজি বলেন, সুস্থ শরীর—অর্থাৎ বেশি পেশি ভর ও কম লুকানো পেটের মেদ—তরুণ ও স্বাস্থ্যকর মস্তিষ্কের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। এই সম্পর্ক আলজাইমার্সসহ বিভিন্ন স্নায়বিক রোগের ঝুঁকি কমাতেও ভূমিকা রাখে।

গবেষণায় এমআরআই স্ক্যানের মাধ্যমে মস্তিষ্কের কাঠামো দেখে ‘ব্রেন এজ’ বা জৈবিক বয়স অনুমান করা হয়। একইভাবে, পুরো শরীরের এমআরআই স্ক্যানে পেশি ভর ও ভিসারাল ফ্যাট নির্ণয় করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে এসব তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, যাদের ভিসারাল ফ্যাট-টু-মাসল অনুপাত বেশি, তাদের মস্তিষ্কের বয়সও বেশি। তবে ত্বকের নিচের সাধারণ মেদের সঙ্গে মস্তিষ্কের বার্ধক্যের উল্লেখযোগ্য সম্পর্ক পাওয়া যায়নি।

চারটি গবেষণা কেন্দ্রে মোট ১,১৬৪ জন সুস্থ প্রাপ্তবয়স্কের ওপর এই গবেষণা চালানো হয়। অংশগ্রহণকারীদের গড় বয়স ছিল ৫৫ বছর।

ড. রাজির মতে, পেশি বৃদ্ধি ও ভিসারাল ফ্যাট কমানোর ওপর গুরুত্ব দেওয়া বাস্তবসম্মত ও কার্যকর লক্ষ্য। শরীরের গঠনের এই পরিবর্তনগুলো মস্তিষ্কের বয়স কমানোর পাশাপাশি সামগ্রিক মস্তিষ্কের স্বাস্থ্যেরও গুরুত্বপূর্ণ নির্দেশক হিসেবে কাজ করতে পারে।

সূত্র : সায়েন্স ডেইলি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার মোজাফফর, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি

পেশি যত বেশি, মস্তিষ্ক তত তরুণ : গবেষণায় নতুন তথ্য

Update Time : ১১:৩৭:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫