প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি : শিক্ষামন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক (সংগীত) পদ সৃজনের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ অসম্মতি জানিয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

রোববার সংসদে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম-এর লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

লিখিত উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত বিষয়ের শিক্ষক পদ সৃজনের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অসম্মতি প্রদান করা হয়েছে।

একই সংসদ সদস্যের অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে দুই শিফটে পরিচালিত বিদ্যালয়গুলোকে পর্যায়ক্রমে এক শিফটে রূপান্তরের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে আনন্দময় শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহবুবা হাকিম-এর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান শিক্ষক নিয়োগ বিধিমালায় বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগের কোনো বিধান নেই। তবে ভবিষ্যতে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি : শিক্ষামন্ত্রী

Update Time : ১২:০১:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬