প্রাথমিক বৃত্তির ফল ফাঁস : অভিযুক্ত কর্মকর্তা সাময়িক বরখাস্ত
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের আগেই ফাঁস হওয়ার ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে সাময়িক বরখাস্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
শুক্রবার (১০ জুলাই) মন্ত্রণালয়ের সচিব সাখাওয়াত হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল যথাযথ কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রকাশের আগে প্রয়োজনীয় নিরাপত্তা প্রটোকল অনুসরণ না করে ওয়েবপোর্টালে আপলোড করায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) ধারা অনুযায়ী তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ আনা হয়েছে।
আদেশ অনুযায়ী, ৯ জুলাই ২০২৬ থেকে তাকে সাময়িক বরখাস্ত হিসেবে গণ্য করা হবে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।
ডেস্ক নিউজ 























