ফখরুলের জাতীয় ঐক্যের আহ্বানকে স্বাগত জানালো লেবার পার্টির একাংশ

  • Reporter Name
  • Update Time : ০৭:১৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪
  • 152

জ্যেষ্ঠ প্রতিবেদক
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জাতীয় ঐক্যের আহ্বানকে জাতীয় সংকট উত্তরণে যুগান্তকারী সিদ্ধান্ত মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ও মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম বলেছেন, বিএনপি দেশ ও জাতির দুঃসময়ে জাতীয় ঐক্যের উদ্যোগকে স্বাগত জানাই। জাতীর চরম ক্রান্তিলগ্নে বিএনপি-জামায়াতসহ রাজনৈতিক, সামাজিক শক্তির ঐক্যের ঘোষণায় আওয়ামী অপশক্তির হৃদয়ে কম্পন শুরু হয়েছে।
রোববার বাংলাদেশ লেবার পার্টির প্রচার সম্পাদক মো. মনির হোসেন খান সই করা এক বিবৃতিতে নেতৃদ্বয় এ কথা বলেন।
তারা বলেন, শেখ হাসিনা রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীকে হিটলারের গেষ্টাপো বাহিনীর মতো নিরীহ জনগণের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে নির্বিচারে গণহত্যা ও গণগ্রেফতার চালিয়ে বিরোধী শক্তি নির্মূল অভিযানে নেমেছে। ঘরে ঘরে চাকরি দেওয়ার পরিবর্তে লাশ উপহার দিয়েছে। বিএনপির নেতৃত্বে জামায়াত ইসলামীসহ জাতীয়তাবাদী, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শক্তির ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে দেশকে দুর্নীতি দুঃশাসন লুটপাট অর্থপাচারকারী অপশক্তির কবল থেকে রক্ষা করতে হবে।
তাই বাংলাদেশ লেবার পার্টি দেশের সব দেশপ্রেমিক রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক শক্তিকে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে দেশ ও জনগণকে আওয়ামী শক্তি থেকে মুক্ত করতে রাজপথে শামিল হওয়ার আহ্বান আহ্বান জানায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

ফখরুলের জাতীয় ঐক্যের আহ্বানকে স্বাগত জানালো লেবার পার্টির একাংশ

Update Time : ০৭:১৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪