ফিলিস্তিনিদের অর্থ সহায়তা, ইসরায়েলকে বোমা দেবে যুক্তরাষ্ট্র

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
  • 349

আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনের গাজা উপত্যকা ও পশ্চিমতীরের বাসিন্দাদের জন্য আরও ১০০ মিলিয়ন ডলারের অর্থ সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন ত্রাণ ও সাহায্যবিষয়ক সংস্থা ইউএসএইড জানিয়েছে নতুন এ সহায়তা জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিকে সহায়তা করবে।
এই অর্থের মাধ্যমে গাজার সাধারণ মানুষের কাছে প্রাণরক্ষাকারী সহায়তা পৌঁছানো এবং অন্যান্য লজিস্টিক কাজ করা হবে বলেও জানিয়েছে সংস্থাটি।
দখলদার ইসরায়েলে তারা আবারও ৫০০ পাউন্ডের বোমা পাঠানো শুরু করবে।
যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলে ৩ দশমিক ৮ বিলিয়ন ডলারের অস্ত্র দিয়ে থাকে। আজ বৃহস্পতিবার ৫০০ পাউন্ডের বোমা পুনরায় সরবরাহের যে ঘোষণা দেওয়া হয়েছে সেটি এটিরই অংশ।
এদিকে গাজায় যেসব মানবাধিকার ও ত্রাণ সংস্থা কাজ করছে তারা অভিযোগ করেছে, ইসরায়েলের বাধার কারণে গাজার সাধারণ মানুষের কাছে ত্রাণ পৌঁছাচ্ছে না। গাজার ঝুঁকিপূর্ণ নিরাপত্তা পরিস্থিতি এবং আইন ও শাসনের অভাব এ বিষয়টি আরও কঠিন করে দিচ্ছে বলে জানিয়েছে তারা।
যুক্তরাষ্ট্রের সাহায্যকারী এ সংস্থাটি জানিয়েছে, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর তারা এখন পর্যন্ত ৭৭৪ মিলিয়ন ডলারের অর্থ সহায়তা দিয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ত্রুটি তদন্তে চার সদস্যের কমিটি গঠন

ফিলিস্তিনিদের অর্থ সহায়তা, ইসরায়েলকে বোমা দেবে যুক্তরাষ্ট্র

Update Time : ০৮:৪৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪