বগুড়া সংবাদদাতাঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারের হবির মোড়ে বিআইএসআর নামের একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে ৫ শ্রমিকের নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। কারখানাটিতে ওয়ান টাইম প্লেট, গ্লাস, বাটি তৈরি করা হতো।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম জানান, অগ্নিকান্ডের ঘটনায় আগুনে পুড়ে যাওয়ার কারণে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে কারখানার শ্রমিকদের পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে।
আদমদীঘি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ ইন্সপেক্টর রুহুল আমিন জানান, সংবাদ পাওয়া মাত্রই দ্রুত কারখানায় গিয়ে আগুন নেভানোর কাজ শুরু হয়। ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। পরে সেখানে নওগাঁ ও বগুড়া থেকে আলাদা ১৩টি ইউনিট এসে একযোগে কাজ করে আগুন নেভানো হয়।
কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনে কাঁচা মালামাল, উত্পাদিত পণ্য, মেশিন ও অন্যান্য আসবাবপত্রসহ প্রায় ৩৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।
কারখানার মালিক ও সান্তাহার পৌর মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন ভুট্টু বলেন, সকালে ৪৫ জন শ্রমিক ফ্যাক্টরিতে কাজ শুরু করে।
Reporter Name 



















