বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি, ভারি বর্ষণের আশঙ্কা

  • Reporter Name
  • Update Time : ১১:৪৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১
  • 146

অনলাইন ডেস্কঃ ভারতের অন্ধ প্রদেশ উপকূলের অদূরে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
এর প্রভাবে দেশের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে । সেই সাথে কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে । সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আজ  সোমবার সন্ধ্যায় দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, মযমনসিংহ, সিলেট, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুন) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
পরবর্তী দু’দিনে বৃষ্টিপাতের প্রবনতা বাড়তে পারে। পরের ৫ দিনের আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।
আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ফরিদপুরে সর্বোচ্চ ৪৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া শ্রীমঙ্গলে ২৮, খেপুপাড়ায় ২৩, কুতুবদিয়ায় ১৯, ঈশ্বরদী ১৭ ও রাঙ্গামাটিতে ১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় কোন বৃষ্টি হয়নি বলে আবহাওয়া অফিস জানিয়েছে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সোমবার তেঁতুলিয়ায় ও চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক  শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিন্ম তাপমাত্রা সিলেটে ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিন্ম তাপমাত্রা ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। 
পূর্বাভাসে আরও বলা হয়, ভারতের অন্ধ প্রদেশ উপকূলের অদূরে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ূর অক্ষের বাড়তি অংশ হরিয়ানা, পাঞ্জাব, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ূ বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বাঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।
সোমবার সন্ধ্যায় ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার এবং  ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ।আগামিকাল ঢাকায় সূর্যান্ত সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে এবং সূর্যোদয় ভোর ৫ টা ৩৫ মিনিটে ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি, ভারি বর্ষণের আশঙ্কা

Update Time : ১১:৪৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১