বলিউডে যে নায়িকার বিপরীতে শাকিবের অভিষেকের কথা শোনা যাচ্ছে

  • Reporter Name
  • Update Time : ১১:০৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
  • 114

আন্তর্জাতিক ডেস্ক:
এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রিয়তমা’ মুক্তির পর ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের ক্যারিয়ারের পালে যেন নতুন করে ঝড়ো গতির হাওয়া লেগেছে। ‘প্রিয়তমা’ সিনেমাটি শুধু দেশে নয়, দেশে বাইরের দর্শকদেরও মুগ্ধ করছে। গান, অভিনয়, চিত্রনাট্য সব মিলিয়ে এ সিনেমার যেন জয়জয়কার।

‘প্রিয়তমা’র এমন সাফল্যের পর শাকিব খানকে নিয়ে এদেশের চলচ্চিত্র নির্মাতারা নতুন কিছু করার চিন্তা করছেন। শুধু দেশে নয়, তাকে নিয়ে বলিউডে সিনেমা নির্মাণের কথা জানা গেছে।
শোনা যাচ্ছে বলিউডে তাকে নিয়ে একটি সিনেমা নির্মাণ করা হচ্ছে। এতে তার বিপরীতে অভিনয় করবেন বলিউড নায়িকা শেহনাজ গিল। শাকিবের বিপরীতে শেহনাজ গিল ছাড়াও বলিউডের চার অভিনেত্রীর নাম- ‘প্রাচী দেশাই’, ‘নেহা শর্মা’ ও ‘জারিন খান’র সঙ্গে অভিনয়ের কথা শোনা যাচ্ছে।

বলিউডে শাকিবের অভিষেক হতে যাচ্ছে ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনা সিনেমায়। এমন তথ্য জানা গেছে ভারতীয় গণমাধ্যম ‘জি২৪ঘণ্টা’র সংবাদে।

শোনা যাচ্ছে, যে নায়িকার সঙ্গে শাকিবের বলিউড যাত্রা হচ্ছে, তার সঙ্গে আলোচনাও অনেক দূর এগিয়েছে। তবে চূড়ান্ত হওয়ার আগে কেউই সিনেমার নাম প্রকাশ্যে আনতে চাইছেন না। আগামী সেপ্টেম্বর থেকে বেনারসে শুরু হতে যাচ্ছে শুটিং। টানা ৩৫ দিন চলবে সিনেমার দৃশ্য ধারণের কাজ।

হিন্দি ও বাংলা ছাড়াও তামিল, তেলুগু ভাষাতেও মুক্তি পাবে শাকিবের এ সিনেমা। একটি বিশেষ সূত্রের খবরে জানা গেছে, শাকিবের এ সিনেমার নাম ‘সাইকোপ্যাথ’। অন্য আরেকটি সূত্র বলছে, শাকিব খানের নতুন এ সিনেমার নাম ‘দরদ’। তবে নাম যা-ই হোক শাকিব খানকে বলিউডে দেখার জন্য তার ভক্ত-অনুরাগীরা অপেক্ষায় রয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

বলিউডে যে নায়িকার বিপরীতে শাকিবের অভিষেকের কথা শোনা যাচ্ছে

Update Time : ১১:০৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩