সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশসহ ৯ দেশের নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। নতুন এই নির্দেশনা ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে। ব্যবসায়িক উদ্দেশ্যে দেশটিতে প্রবেশ করতে ইচ্ছুক এই দেশগুলোর নাগরিকরাও নিষেধাজ্ঞার আওতায় থাকবে।
নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো: আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান এবং উগান্ডা।
আরব আমিরাত সরকার আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কারণ জানায়নি। তবে নিরাপত্তা উদ্বেগ, ভূরাজনৈতিক সম্পর্ক এবং স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকি—যেমন কোভিড-১৯—নিষেধাজ্ঞার সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে।
নিষেধাজ্ঞা সাময়িক হিসেবে বিবেচিত হচ্ছে এবং এটি নিরাপত্তা ও স্বাস্থ্য মূল্যায়ণের ওপর নির্ভর করে পর্যালোচনা করা হবে। ইতিমধ্যে বৈধ ভিসা নিয়ে যারা আমিরাতে বসবাস করছেন, তারা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না।
সূত্র: ইউএই ভিসা অনলাইন
ডেস্ক নিউজ 





















