Dhaka ১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ১-০ গোলে হারিয়েছে ভারতকে

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১
  • 151

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ ফাইনালের সম্ভাবনা উজ্জ্বল করেছে ভারতকে হারিয়ে। শামসুন্নাহারের একমাত্র গোলে ভারতকে ১-০ ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা । সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ। ভুটানকে ৬-০ গোলে হারানোর পর শক্তিশালী ভারতকে হারিয়ে ফাইনালের পথে এগিয়েছে স্বাগতিক দল।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে ভারতকে চেপে ধরে বাংলাদেশ। ম্যাচের অষ্টম মিনিটে লিড নেন গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। ডি বক্সে তাহুরা খাতুনকে ফাউল করে বসেন ক্রিবিতা দেবি। আর সেই সুবাদে পেনাল্টি পায় বাংলাদেশ। সেখান থেকে সফল স্পট কিকে বাংলাদেশকে এগিয়ে দেন শামসুন্নাহার। ৩৩ মিনিটে কর্নার থেকে ব্যবধান বৃদ্ধির সুযোগ এসেছিল তহুরাদের। কিন্তু ব্যর্থ হয় তাদের প্রচেষ্টা। এরপর ৪৩ মিনিটে দ্বিতীয়বারের মতো বল জালে জড়ান শামসুন্নাহার। কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল করেন রেফারি।

লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে দ্বিতীয়ার্ধে আর ব্যবধান বাড়াতে পারেনি বাংলাদেশ। ফলে ১-০ ব্যবধানেই ম্যাচ শেষ হয় তাহুরাদের। ওই সুবাদে বাংলাদেশ উজ্জ্বল করল ফাইনালের সম্ভাবনা। রোববার নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা। এই ম্যাচে ড্র করলেও বাংলাদেশ পৌঁছে যাবে ফাইনালে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Alam

জনপ্রিয়

বাংলাদেশ ১-০ গোলে হারিয়েছে ভারতকে

Update Time : ০৭:৩৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১