’বিয়াক ইন্টারন্যাশনাল আরবিট্রেশন কনটেস্ট’ এ সোনারগাঁও ইউনিভার্সিটির অংশগ্রহণ

ফার্স্ট নিউজ ডেস্ক:
প্রতি বছরের ন্যায় এ বছর আবারও শুরু হয়েছে “বিয়াক ইন্টারন্যাশনাল আরবিট্রেশন কনটেস্ট ২০২৪”। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলাদেশ, নেপাল সহ তিনটি দেশের আটটি বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থীবৃন্দ।
সোনারগাঁও ইউনিভার্সিটি ২০২৪ সালের এই প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতার নিয়ম অনুয়ায়ী ৬ জনের একটি দল অত্র বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা হলেন: মোঃ আবু সেলিম তৌহিদ, ইখতেখারুল আলম হাসিব, অনিন্দ্য বিশ্বাস, মরিয়ম আক্তার মীম, তাবাসসুম হাবিবা ঐশি। এই প্রতিযোগিতার প্রিলিমিনারি রাউন্ডে সোনারগাঁও ইউনিভার্সিটির দল ক্লেইমেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এর দল রেসপন্ডেন্ট হিসেবে অংশগ্রহণ করে। সোনারগাঁও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দরা নতুন হিসেবে অংশগ্রহণ করায়, বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগের শ্রদ্ধেয় চেয়ারম্যান শারমীন জাহান রুনা বলেন, সোনারগাঁও বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষার্থীরা নতুন হিসেবে অংশগ্রহণ করায় আমরা আনন্দিত। জাতীয় ও আন্তর্জাতিক আইনের শিক্ষার্থীদের বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতিসমূহ সম্পর্কে ব্যবহারিক জ্ঞান প্রদানের জন্য এ রকম আন্তর্জাতিক আরবিট্রেশন প্রতিযোগিতার আয়োজন করা প্রশংসার দাবী রাখে।সোনারগাঁও বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষার্থীরা এভাবেই ভবিষ্যৎ এর পথে এগিয়ে চলুক। (বিয়াক) এর সকল সহযোগিতার ফলেই এরকম একটি প্রোগ্রাম আয়োজন সম্ভব হয়ে চলেছে। এই আয়োজনে উপস্থিত ছিলেন বিয়াক এর প্রধান নির্বাহী কর্মকর্তা কাইজার এ. চৌধুরী, প্রিয়াংকা রায়, সিনিয়র কাউন্সিল, খুশনুমা খান, সহকারী কাউন্সিল, ময়ী মিনা হক, সহকারী কাউন্সিল।
জাতীয় ও আন্তর্জাতিক আইনের শিক্ষার্থীদের বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতিসমূহ সম্পর্কে ব্যবহারিক জ্ঞান দিতে এবং বাস্তব জীবনের পরিস্থিতিতে বিরোধে লিপ্ত পক্ষদ্বয়ের চরিত্রে একটি বাস্তব কেইসের আরবিট্রেশন করার সুযোগ তৈরি করে দেওয়ার লক্ষ্যে বিয়াক এই আরবিট্রেশন প্রতিযোগিতার আয়োজন করে থাকে।

ফার্স্ট নিউজ/ ২১ জানুয়ারি ২০২৪

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

’বিয়াক ইন্টারন্যাশনাল আরবিট্রেশন কনটেস্ট’ এ সোনারগাঁও ইউনিভার্সিটির অংশগ্রহণ

Update Time : ০৭:৪৫:০২ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪