বিশ্বের প্রথম হাফ-ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, সম্পদ ছাড়াল ৫০০ বিলিয়ন

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১২:৫১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • 225

ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বের একমাত্র ব্যক্তি হিসেবে ৫০০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি সম্পদের মালিক হয়েছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক।

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা, কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি এক্সএআই এবং রকেট নির্মাতা স্পেসএক্সের শেয়ারমূল্য বৃদ্ধির ফলে মাস্ক এ মাইলফলক ছুঁয়েছেন। স্থানীয় সময় বুধবার দুপুরে তার সম্পদ ৫০০.১ বিলিয়ন ডলারে পৌঁছালেও দিন শেষে তা সামান্য কমে প্রায় ৪৯৯ বিলিয়নের ওপরে নেমে আসে।

ফোর্বসের সূচক অনুযায়ী, বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী এখন ওরাকল প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন, যার সম্পদ প্রায় ৩৫০.৭ বিলিয়ন ডলার।

মাস্কের বিপুল সম্পদ মূলত টেসলার ওপর নির্ভরশীল। তিনি কোম্পানির প্রায় ১২ শতাংশ শেয়ারের মালিক। চলতি বছর টেসলার শেয়ারের দাম ২০ শতাংশের বেশি বেড়েছে। সম্প্রতি মাস্ক প্রায় ১ বিলিয়ন ডলারের টেসলা শেয়ার কিনেছেন, যা বিনিয়োগকারীদের কাছে কোম্পানির প্রতি তার আস্থার ইঙ্গিত হিসেবে ধরা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

বিশ্বের প্রথম হাফ-ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, সম্পদ ছাড়াল ৫০০ বিলিয়ন

Update Time : ১২:৫১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫