বেতন নেবেন না পাকিস্তানের প্রেসিডেন্ট-স্বরাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৮:৪২ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪
  • 175

আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানে চলমান অর্থনৈতিক সংকটের কারণে বেতন না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির নতুন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। গত মঙ্গলবার (১২ মার্চ) পৃথক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন তারা।
পাকিস্তানি প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বিরাজমান অর্থনৈতিক চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট জারদারি সিদ্ধান্ত নিয়েছেন, তিনি কোনো বেতন নেবেন না। দেশে বিচক্ষণ আর্থিক ব্যবস্থাপনাকে উৎসাহিত করতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রেসিডেন্ট জাতীয় কোষাগারের বোঝা না বাড়ানোকে অপরিহার্য বলে মনে করছেন এবং সে কারণেই তার বেতন পরিত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
একইভাবে, বেতন না নেওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও। মন্ত্রণালয় বণ্টনের পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক পোস্টে তিনি বলেন, স্বরাষ্ট্র এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়ে সম্মানিতবোধ করছি। এই মেয়াদে আমি বেতন না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি বলেছেন, এই চ্যালেঞ্জিং সময়ে সম্ভাব্য সব উপায়ে দেশের সেবা করতে চাই।
প্রসঙ্গত, মহসিন নাকভি পাকিস্তান ক্রিকেট বোর্ডের বর্তমান চেয়ারম্যান। পাকিস্তানের অন্যতম বৃহৎ মিডিয়া গোষ্ঠী সিটি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতাও তিনি। এই গ্রুপের অধীনে অন্তত ছয়টি টেলিভিশন চ্যানেল ও একটি পত্রিকা রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ত্রুটি তদন্তে চার সদস্যের কমিটি গঠন

বেতন নেবেন না পাকিস্তানের প্রেসিডেন্ট-স্বরাষ্ট্রমন্ত্রী

Update Time : ০৭:৩৮:৪২ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪