ভারতে এবার ধর্ষণের শিকার ৭০ বছরের বৃদ্ধা

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪
  • 177

আন্তর্জাতিক ডেস্ক:
ভারতে এবার ধর্ষণের শিকার হলেন ৭০ বছরের এক বৃদ্ধা। নিজের বাড়িতেই এমন বর্বরোচিত নির্যাতনের শিকার হন তিনি। এই ঘটনায় অভিযুক্ত ২৯ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভুক্তভোগী বৃদ্ধা কেরালার কায়মকুলম এলাকার বাসিন্দা। আর অভিযুক্ত ধনেশের বাড়ি কানাকাকুন্নু এলাকায়।
জানা যায়, গত শনিবার (২৪ আগস্ট) রাতে বাড়িতে একা ছিলেন ৭০ বছর বয়সী ওই বৃদ্ধা। এই সুযোগে বাড়িতে ঢুকেই তার দিকে মরিচের গুঁড়া ছিটিয়ে দেন অভিযুক্ত যুবক। পরে বৃদ্ধাকে ধর্ষণ করেন তিনি।

এরপর ওই বাড়ি থেকে বেশ কিছু সোনার গহনা চুরি করে পালিয়ে যান ধনেশ। পরে সেগুলো বিক্রি করতে গিয়ে ধরা পড়েন তিনি।

পুলিশ জানায়, ধনেশ বাইরে থেকে দরজা বন্ধ করে পালিয়েছিলেন। তিনি ওই বৃদ্ধার মোবাইল ফোনও ছিনিয়ে নিয়েছিলেন। ফলে অন্যদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি ভুক্তভোগী।
পরে সকালে প্রতিবেশীরা বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং পুলিশে খবর দেয়।
বৃদ্ধা সেদিন বাড়িতে একা ছিলেন জেনেই অভিযুক্ত যুবক তাকে নিশানা করেছিলেন বলে জানিয়েছে পুলিশ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ত্রুটি তদন্তে চার সদস্যের কমিটি গঠন

ভারতে এবার ধর্ষণের শিকার ৭০ বছরের বৃদ্ধা

Update Time : ০৫:৫৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪