খবর বিজ্ঞপ্তিঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের বিষয়ে শেখ হাসিনা বলেছেন, ‘ভারত আমাদের বন্ধু। আমি যখনই ভারতে আসি, এটা আমার জন্য আনন্দের। বিশেষ করে আমরা সবসময় আমাদের মুক্তিযুদ্ধের সময় ভারতের অবদানের কথা স্মরণ করি। আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, আমরা একে অপরকে সহযোগিতা করছি। শেখ হাসিনা বলেন, ‘আমি আশা করি, এটি অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হবে এবং আমাদের মূল লক্ষ্য অর্থনৈতিকভাবে উন্নয়ন করা এবং আমাদের জনগণের মৌলিক চাহিদা পূরণ করা- যা আমরা করতে সক্ষম হবো। বন্ধুত্বের মাধ্যমে আপনি যেকোনো সমস্যার সমাধান করতে পারেন। সুতরাং, আমরা সবসময় এটিই করি।’ প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য হলো- সামগ্রিকভাবে আমাদের জনগণের উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং অর্থনীতির উন্নয়ন। এই ইস্যুতে আমি মনে করি আমাদের ২টি দেশ একসঙ্গে কাজ করছে। এতে শুধু ভারত ও বাংলাদেশের মানুষই নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার মানুষ উন্নত জীবন পেতে পারে। এটাই আমাদের মূল লক্ষ্য।’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আজ (মঙ্গলবার) বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের ‘প্রতিবেশী প্রথম’ নীতিতে বাংলাদেশ অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। শেখ হাসিনা সোমবার ভারতে তার চার দিনের সফর শুরু করেছেন। নয়াদিল্লিতে পৌঁছানোর পরপরই বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় তারা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। এদিন প্রধানমন্ত্রী দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারও জিয়ারত করেন। মতিউর রহমান /
ব্রেকিং :
ভারত আমাদের বন্ধু, একে অপরকে সহযোগিতা করছি
-
Reporter Name - Update Time : ১২:০০:১২ পূর্বাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
- 202
Tag :
জনপ্রিয়


















