ভূমধ্যসাগরে নৌযান ডুবে ৭০ নিখোঁজ, উদ্ধার বাংলাদেশিসহ ৩২

ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌযান ডুবে অন্তত ৭০ জন নিখোঁজ হয়েছেন। ইতালির কোস্টগার্ড ৩২ জনকে জীবিত ও দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে।

জীবিত উদ্ধার হওয়া সবাই পুরুষ এবং তারা বাংলাদেশ, পাকিস্তান ও মিসরের নাগরিক। খারাপ আবহাওয়া ও উত্তাল সাগরের ঢেউয়ের কারণে নৌযানটি ডুবে যায়।

নৌযানটি লিবিয়ার তাজাউরা উপকূল থেকে রওনা হয়ে বৌরি অয়েল ফিল্ডের কাছে ডুবে যায়। এতে মোট ১০৫ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে নারী ও শিশুও ছিল। উদ্ধার হওয়া যাত্রী ও মরদেহ ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে নেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, ইউরোপে যাওয়ার অন্যতম প্রধান রুট হওয়ায় ভূমধ্যসাগর অভিবাসনপ্রত্যাশীদের কাছে জনপ্রিয় হলেও এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে এই পথে অন্তত ৭২৫ জন নিখোঁজ হয়েছেন।

সূত্র : আনাদোলু এজেন্সি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

ভূমধ্যসাগরে নৌযান ডুবে ৭০ নিখোঁজ, উদ্ধার বাংলাদেশিসহ ৩২

Update Time : ০২:০১:২৬ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬