ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৪:০৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • 12

ভেনেজুয়েলায় ৭ মাত্রার বেশি শক্তিশালী জোড়া ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত এবং ৭০০ জন আহত হয়েছেন।

দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, দুই ভূমিকম্পের মধ্যে সময়ের ব্যবধান ছিল মাত্র ৪০ সেকেন্ড।

ভেনেজুয়েলার উত্তরাঞ্চলীয় উপকূল ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন শহর ও গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে এবং বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে ঝুঁকিপূর্ণ ভবনগুলো থেকে মানুষকে সরিয়ে নিতে। ভূমিকম্পের পর রাজধানী কারাকাসের বহু এলাকা এবং দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া কারাকাসের আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

ইউএসজিএস সতর্ক করে জানিয়েছে, এই দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

দেশজুড়ে জরুরি অবস্থা জারি করলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০

Update Time : ০৪:০৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬