জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধের ইসি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছেন।
ফেসবুকে তিনি লিখেছেন, ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের কোনো যৌক্তিকতা নেই। এটি জনগণকে নিজের মোবাইল ঘরে রাখার বাধ্যতামূলক অবস্থায় রাখবে। কোনো নিরাপত্তাহীনতা বা অনিয়ম হলে কল করে কাউকে জানানো যাবে না।
তিনি বলেন, সিসি ক্যামেরা থাকলেও তাৎক্ষণিক কোনো কাজে আসবে না, মোবাইলের মাধ্যমে সাংবাদিকরা অনিয়মের ছবি বা ভিডিও তুলে প্রকাশ করতে পারবে। কেন্দ্র দখল বা ভোট চুরি ঠেকাতে ব্যক্তিগত ফোন কার্যকর হবে, তাই ৪০০ গজের মধ্যে মোবাইল নিষিদ্ধ করা হয়েছে। তিনি দাবি করেন, এটি ভোট চুরির সুযোগ সৃষ্টি করছে এবং অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত।
এর আগে ইসি জানিয়েছে, নির্বাচন ও গণভোটের সময় শুধুমাত্র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রে ফোন রাখতে পারবেন।
ডেস্ক নিউজ 

















