সৌদি আরবে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাস ও ডিজেল ট্যাংকারের সংঘর্ষে অন্তত ৪২ ভারতীয় ওমরাহযাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ২০ জন এবং শিশু ১১ জন। দুর্ঘটনাটি স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে মুহরাস বা মুফরিহাত এলাকায় ঘটেছে।
নিহতরা ভারতের তেলেঙ্গানা রাজ্যের বাসিন্দা ছিলেন। দুর্ঘটনার সময় বাসের অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন।
তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহত ও আহতদের খোঁজ-খবর নেওয়ার জন্য রাজ্য প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। রাজ্য সরকার প্রয়োজন হলে সৌদিতে সহায়তা পাঠানোর প্রস্তুতিও জানিয়েছে।
ডেস্ক নিউজ 





















