পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান ‘কঠোর প্রতিক্রিয়া’ জানাবে বলে ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি হুঁশিয়ারি দিয়েছেন।
একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও বক্তব্যে তিনি বলেন, “আমাদের ইতিহাসে আমেরিকার মুখোমুখি আমরা বহুবার হয়েছি। যখনই তারা আমাদের দিকে এগিয়ে এসেছে, তারা তীব্র ও শক্তিশালী জবাব পেয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা লড়বো— লড়বো নিজেদের সম্মান, স্বাধীনতা ও সুখের জন্য। শহীদের সংখ্যা আমাদের থামায়নি, বরং সাহস দিয়েছে। আমাদের শক্তি নিয়ে সন্দেহ কোরো না।”
ডেস্ক নিউজ 





















