রাজধানীর মোহাম্মাদপুরে তালা ভেঙ্গে ডাচ বাংলা ব্যাংকের সাগরিকা করপোরেশন এজেন্টে ডাকাতির ঘটনা ঘটেছে।
সোমবার (৯ ডিসেম্বর) দিবারাত রাত ২টা ৩৩ মিনিটে এ ডাকাতির ঘটনা ঘটে।
ডাচ্-বাংলা ব্যাংকের সাগরিকা করপোরেশন এজেন্টের ম্যানেজার মো: নাইমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
নাইমুল ইসলাম জানান, রাত ২টা ৩৩ মিনিটে মোটরসাইকেলযোগে দু’জন এসে তালা ভেঙ্গে ব্যাংকে ঢুকে মোট ১০ লাখ তিন হাজার ৭০০ টাকা চুরি করে নিয়ে যান।
তিনি জানান, তারা টাকা নেয়াসহ ব্যাংকের ভেতরের সবকিছু এলোমেলো ও ভাঙচুর করেন।
এ ঘটনায় মোহাম্মাদপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নিজস্ব প্রতিানধি 





















