যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, ঘাতক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-এর ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স শহরে এক মর্মান্তিক হামলায় নীলুফার ইয়াসমিন (৪৮) নামে এক বাংলাদেশি নারী নিহত হয়েছেন।

গত বৃহস্পতিবার (২ এপ্রিল) স্থানীয় সময় সকালে ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র বুলেভার্ডে অবস্থিত একটি গ্যাস স্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোলবার্ট জোয়াচিন (৪০) নামে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৩১ মার্চ) অভিযুক্ত ব্যক্তি এটিএম বুথ থেকে টাকা তুলতে ব্যর্থ হয়ে ক্যাশিয়ার নীলুফার ইয়াসমিনের কাছে টাকা দাবি করেন। তিনি এতে অপারগতা জানালে অভিযুক্ত সেদিন চলে যান। পরে বৃহস্পতিবার ভোরে ফিরে এসে তিনি প্রথমে নীলুফারের ব্যক্তিগত গাড়ির কাঁচ ভাঙচুর করেন। শব্দ শুনে নীলুফার বাইরে এলে ‘আমার টাকা দাও’ বলে চিৎকার করে তাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় নীলুফার ইয়াসমিনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরে পুলিশ অভিযান চালিয়ে ম্যাঙ্গো ও রেলি স্ট্রিট এলাকা থেকে অভিযুক্তকে আটক করে। বর্তমানে তিনি লি কাউন্টি জেলে রয়েছেন। তার বিরুদ্ধে হত্যা ও সম্পত্তি ধ্বংসের অভিযোগ আনা হয়েছে এবং আদালত তাকে জামিনবিহীন আটক রাখার নির্দেশ দিয়েছেন।

নিহত নীলুফার ইয়াসমিনের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নে। তিনি সম্প্রতি ওই স্টোরে চাকরি শুরু করেছিলেন। তার দুই কন্যাসন্তান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, ঘাতক গ্রেপ্তার

Update Time : ০১:৩৭:২১ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬