যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০১:১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • 48

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত যে ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের ছবি নেই, সেটিকে কোনো ডকুমেন্টারি বলা যায় না বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে ডকুমেন্টারিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবিও থাকা উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ডকুমেন্টারিতে অনেক ভুল রয়েছে। এর মধ্যে প্রথম যে বিষয়টি তিনি দেখেছেন, তা হলো সেখানে আবু সাঈদের ছবি নেই। আবু সাঈদ জুলাই গণঅভ্যুত্থানের প্রতিচ্ছবি ও প্রতীক উল্লেখ করে তিনি বলেন, তার ছবি না থাকলে সেটিকে কোনো ডকুমেন্টারি বলা যায় না।

তিনি বলেন, ডকুমেন্টারিতে খালেদা জিয়ার ছবিও নেই। বিষয়টি নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্ষমা চেয়েছেন। এরপর বিষয়টি নিয়ে শান্ত থাকা উচিত ছিল। এটাকে পুষে রেখে সংসদের মতো ওয়াকআউট করা বাঞ্ছনীয় নয়।

রাষ্ট্রপতি আরও বলেন, ‘এই সরকার আপনাদের নির্বাচিত সরকার। আমাদের ভুল হলে সেটি শুধরে দেবেন। আমরা আওয়ামী লীগ হতে পারব না। আওয়ামী লীগের মধ্যে কোনো লজ্জাবোধ নেই।’

এর আগে অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত ডকুমেন্টারি প্রদর্শনের পর প্রতিবাদ জানান শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা। তাদের অভিযোগ, ডকুমেন্টারিতে জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ঘটনা, শহীদদের আত্মত্যাগ ও আন্দোলনের বিভিন্ন অধ্যায় যথাযথভাবে তুলে ধরা হয়নি।

ডকুমেন্টারি প্রদর্শন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মিলনায়তনের বিভিন্ন স্থান থেকে প্রতিবাদ শুরু হয়। শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা দাঁড়িয়ে উচ্চস্বরে আপত্তি জানান। একপর্যায়ে পুরো মিলনায়তনে হট্টগোলের সৃষ্টি হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জ্বালানি সংকট মোকাবেলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

Update Time : ০১:১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬