রাজধানীতে বুক কার্নিভাল-২০২৫ অনুষ্ঠিত

তরুণ সাংস্কৃতিক সংগঠন ‘আনকোরা’-এর আয়োজনে রাজধানীতে বুক কার্নিভাল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কবি, সাহিত্যিক ও সাহিত্যপ্রেমীদের এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সহ-আয়োজক ছিল ‘বাঘমামা’, ‘বইপোকাদের আড্ডাখানা’ ও ‘ড্রিম শেল্টার ফাউন্ডেশন’। এবং ইভেন্ট এর স্পন্সর হিসেবে ছিল ‘গুফি’।

অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন লেখক সোনিয়া তাসনিম খান, লেখক নাইমুল রাজ্জাক, কবি তৌহিদুল হক, লেখক সিরাজুল ইসলাম এফসিএ, ঊপন্যাসিক তৌহিদুর রহমান, কন্টেন্ট ক্রিয়েটর আসাদুজ্জামান জয়, লেখক তানজিম তানিম, লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন এবং কবি, লেখক ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট-এর নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলীসহ আরো অনেকে।

এ দিন সকাল ১০টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন আনকোরা এর চেয়ারম্যান মো: আরিফুর রহমান।

সারাদিন আমন্ত্রিত লেখকরা তাদের লেখা বই ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন সাহিত্যপ্রেমীদের সাথে। পাশাপাশি লেখক মোহাম্মদ নাজিম উদ্দীন এবং কবি ও লেখক লতিফুল ইসলাম শিবলী উল্লেখ করেন ভবিষ্যত তরুণ প্রজন্ম নিয়ে তাদের ভাবনা ও প্রত্যাশা।

সর্বশেষে ‘বুক অলিম্পিয়াড বাংলাদেশ-সিজন ১’ এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

পুরস্কার বিতরণীতে আমন্ত্রিত অতিথিদের সাথে আরো উপস্থিত ছিলেন আনকোরা এর চেয়ারম্যান আরিফুর রহমান এবং পরিচালক আবরার শাকিফ খান।

উল্লেখ্য, বাংলাদেশে এই প্রথমবার ‘গুফি’ এর সৌজন্যে আনকোরা ‘বুক অলিম্পিয়াড বাংলাদেশ’ এর আয়োজন করে।

গত ২১ ফেব্রুয়ারি অনলাইন মাধ্যমে কুইজ প্রতিযোগিতার আয়োজন হয়। যার পুরস্কার বিতরণ করা হয় ‘বুক কার্নিভাল ২০২৫’ এর মঞ্চে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

রাজধানীতে বুক কার্নিভাল-২০২৫ অনুষ্ঠিত

Update Time : ১০:৫১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫