Dhaka ০৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর মোহাম্মদপুর থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

রাজধানীর মোহাম্মদপুর থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো: সরওয়ার বলেছেন, পুলিশি সেবা আরো জনবান্ধব ও গণমুখী করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।

অপরাধ নিয়ন্ত্রণে যেকোনো সংবাদ পুলিশকে জানিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুর থানার ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।

এর আগে, তিনি রাজধানীর বসিলায় ডিএমপির পুলিশ ক্যাম্পের উদ্বোধন করেন। এরপর তিনি ক্যাম্পটি ঘুরে দেখেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে প্রতিষ্ঠিত এই পুলিশ ক্যাম্প বসিলার এলাকাবাসীদের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে মাদক, জুয়া, কিশোর গ্যাং, ইভটিজিং, জঙ্গিবাদ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয়, সামাজিক অবক্ষয় রোধে সুধী সমাজের দায়িত্ব-কর্তব্য, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার নগরবাসীর বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং দিকনির্দেশনা দেন। এছাড়াও মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশকে গোপনে তথ্য দেয়ার আহ্বান জানান তিনি।

এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো: নজরুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো: ফারুক হোসেন, র‌্যাব-২-এর অধিনায়ক খালিদুল হক হাওলাদার, তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: ইবনে মিজান, ট্রাফিক-তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: রফিকুল ইসলাম, ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মোহাম্মদপুর থানার ব্যবসায়ী নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও সুধীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

রাজধানীর মোহাম্মদপুর থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

Update Time : ১১:৩৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬