রাতে ২০ জনের অধিক নেতাকর্মী আটকের দাবি বিএনপির

  • Reporter Name
  • Update Time : ০১:৫৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩
  • 119

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে ২৮ অক্টোবর মহাসমাবেশকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে বিএনপির ২০ জনের অধিক নেতাকর্মীকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে বলে দাবি করেছে দলটি।
শুক্রবার (২৭ অক্টোবর) ঢাকা মহানগর বিএনপির দপ্তরে দায়িত্বপ্রাপ্ত নেতা সাইদুর রহমান মিন্টু ঢাকা পোস্টকে এ তথ্য জানান।
তিনি জানান, ২০ জনের অধিক নেতাকর্মীকে বৃহস্পতিবার রাতে বিভিন্ন এলাকা থেকে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে আটক করেছে। আটক ২০ জনের মধ্যে রয়েছেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাব্বির আহমেদ আরেফ, মিরপুর থানা বিএনপি’র সাবেক সভাপতি আবুল হোসেন আব্দুল ও তার ছেলে ১৩ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহমান রনি, মিরপুর থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক জুয়েল মোল্লা, ১১ নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. জসিম, দক্ষিণখান থানাধীন ৪৭ নং ওয়ার্ড বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক শাহ আলম, ৫০ নং ওয়ার্ডের ২ নং ইউনিট বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ হোসেন আহমেদ, ৫০ নং ওয়ার্ড বিএনপি’র কর্মী মো. সেলিম আহমেদ ও ৪৭ নং ওয়ার্ড বিএনপি’র কর্মী দেলোয়ার হোসেন দেলু।
এর আগে বৃহস্পতিবার রাত ৮টার দিকে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, ২৮ অক্টোবর সমাবেশকে কেন্দ্র করে গত কয়েকদিনে সারা দেশে ১২ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

রাতে ২০ জনের অধিক নেতাকর্মী আটকের দাবি বিএনপির

Update Time : ০১:৫৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩