রামিসার পরিবারের হয়ে আইনি লড়াইয়ের ঘোষণা দিলেন শিশির মনির

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০১:৪৫:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • 139

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় তার পরিবারের পক্ষে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য শিশির মনির।
বৃহস্পতিবার রাত ৮টা ৩৪ মিনিটে নিজের ফেসবুক পোস্টে তিনি এ ঘোষণা দেন। পোস্টে শিশির মনির লিখেন, “শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় পরিবারের পক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ।”
এর আগে মঙ্গলবার সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন দেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুম থেকে উদ্ধার করা হয় তার খণ্ডিত মাথা। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
ঘটনার পর পুলিশ প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে। পরে মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সোহেল রানা শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার কথা স্বীকার করে।
এ ঘটনায় রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

রামিসার পরিবারের হয়ে আইনি লড়াইয়ের ঘোষণা দিলেন শিশির মনির

Update Time : ০১:৪৫:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬