রাশিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৯:১৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • 131

রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাতকা অঞ্চলে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পরপরই ওই এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। এ সময় একাধিক আফটারশকও অনুভূত হয়, যার মধ্যে একটি ছিল ৫.৮ মাত্রার।

কামচাতকার গভর্নর ভ্লাদিমির সলোদভ জানান, সব ধরনের জরুরি সেবা সংস্থাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। উপকূলীয় এলাকায় ০.৫ থেকে ১.৫ মিটার উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। স্থানীয়দের উপকূল থেকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে।

রাশিয়ার দুর্যোগ মন্ত্রণালয় জানিয়েছে, জাপানের উত্তরাঞ্চলের কুরিল দ্বীপপুঞ্জেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস ও প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার আলাস্কার কিছু অংশে সতর্কতা জারি করেছে। সংস্থাটি বলছে, কামচাতকার কিছু উপকূলে সর্বোচ্চ ৩ মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে।

কামচাতকা উচ্চ ভূকম্পনপ্রবণ এলাকা। এক সপ্তাহে সেখানে ৭ মাত্রার বেশি দুটি ভূমিকম্প আঘাত হানলো।

সূত্র: রয়টার্স

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

রাশিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

Update Time : ০৯:১৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫