রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৪:৩৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • 9

সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন বলে যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে, সে বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এ বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই।

বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুঞ্জন তো গুঞ্জনই। সেটি যদি ঘটনা হয়, তখন তো আমরাও জানব।”

তিনি বলেন, স্বাস্থ্যগত সমস্যার কারণে রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চান, সে ক্ষেত্রে সংবিধানে তার সুযোগ রয়েছে। সাংবিধানিক বিধান অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে পারবেন। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কিছু বলার নেই।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কিংবা অন্য কোনো কারণে দায়িত্ব ছাড়তে চাইলে তা সম্পূর্ণ সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়েই হবে। তবে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের কোনো পদক্ষেপ নেই এবং সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো বক্তব্য দেওয়া হচ্ছে না। রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করতে চেয়েছেন কি না, সে বিষয়ে জানতে হলে রাষ্ট্রপতিকেই প্রশ্ন করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার মোজাফফর, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

Update Time : ০৪:৩৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬