অনলাইন ডেস্কঃ রেললাইনের ওপর বসে ব্রাশ করার সময় ট্রেনে কাটা পড়ে নীলফামারী সদরে এক যুবকের মৃত্যু হয়েছে। সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের মনসাপাড়া বউবাজার রেলস্টেশন এলাকায় শনিবার (১৯ মার্চ) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম লিমন আহমেদ (২৪)। তিনি ওই এলাকার গুড়গুড়ি গ্রামের মনসাপাড়ার নুর উদ্দীনের ছেলে। তিনি উত্তরা ইপিজেডের একজন শ্রমিক ছিলেন তিনি। করোনালীন শ্রমিক ছাঁটাইয়ের কারণে তার চাকরি চলে যায়। এরপর তিনি একটি পিকআপের সহকারী হিসেবে কাজ করতেন। বাড়িতে তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
স্থানীয় ব্যক্তিরা জানান, নিহত লিমন রেললাইনের ওপর বসে ব্রাশ করছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেন তার সামনে চলে আসে। দ্রুত উঠে দাঁড়ালেও ট্রেনের ধাক্কায় নিচে পড়ে যান। এতে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক অনুসন্ধানে পারিবারিক কলহের জেরে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে প্রকৃত ঘটনা জানা যাবে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।
ব্রেকিং :
রেললাইনে বসে দাত ব্রাশ, বেখেয়ালে গেল প্রাণ
-
Reporter Name - Update Time : ০৪:১২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২
- 153
Tag :
জনপ্রিয়



















