লেবাননে নিখোঁজ এক বাংলাদেশির লাশ উদ্ধার, আরেকজন ধ্বংসস্তূপের নিচে

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০১:০১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • 5

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিখোঁজ দুই বাংলাদেশি কর্মীর মধ্যে একজনের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে। আরেকজনের মরদেহ ধ্বংসস্তূপের নিচে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (১৩ মে) বৈরুতে বাংলাদেশ দূতাবাস জানায়, গত ১১ মে রাতে লেবাননের নাবাতিয়ের মাইফাদুন এলাকায় আবাসস্থলে ইসরায়েলি ড্রোন হামলায় সাতক্ষীরার শ্রী শুভ কুমার দাস ও নরসিংদীর করিম মিয়া নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়।

দূতাবাস জানায়, লেবানিজ আর্মি ও রেডক্রসের সহায়তায় হামলাস্থল থেকে একটি অঙ্গবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রতিবেশী এক প্রবাসী বাংলাদেশির মাধ্যমে মরদেহটি শ্রী শুভ কুমার দাসের বলে শনাক্ত করা হয়েছে। মরদেহটি নাবাতিয়ের নাজদ হাসপাতালে রাখা হয়েছে।

একই স্থানে থাকা অপর বাংলাদেশি কর্মী করিম মিয়ার মরদেহ ধ্বংসস্তূপের নিচে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিরাপত্তা ঝুঁকির কারণে উদ্ধার কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। মরদেহ উদ্ধারে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

এর আগে, গত সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি কর্মী নিহত হওয়ার খবর পাওয়া যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন

লেবাননে নিখোঁজ এক বাংলাদেশির লাশ উদ্ধার, আরেকজন ধ্বংসস্তূপের নিচে

Update Time : ০১:০১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬