চব্বিশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদ ফিরোজ আহমেদের অসুস্থ স্ত্রী ফিরোজা আক্তারের চিকিৎসার দায়িত্বে পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তার নির্দেশনায় বিএনপির একটি প্রতিনিধি দল সোমবার দুপুরে রাজধানীর লালমাটিয়া এলাকায় ফিরোজ আহমেদের বাসায় গিয়ে ফিরোজা আক্তারের সঙ্গে সাক্ষাৎ করেন।
‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনা এবং তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের পরামর্শে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এ সময় প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, উপদেষ্টা আবুল কাশেম ও ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এবং সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব ও শাহাদাত হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আমিনুল ইসলাম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম মাহবুব, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির জাহিদ, স্বেচ্ছাসেবক নেতা তুষার আহমেদ, ছাত্রদল নেতা মিসবাউল আলম, মশিউর রহমান মহান, আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় নেতারা।
প্রতিনিধি দলটি শহীদ পরিবারের খোঁজখবর নেন এবং ফিরোজা আক্তারের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার বিষয়ে আশ্বাস দেন।
ডেস্ক নিউজ 
























