Dhaka ১২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিবগঞ্জে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৯

বগুড়ার শিবগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৯ জন আহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার কিচক ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কিচক ইউনিয়নের পাতাইর দক্ষিণপাড়া গ্রামে গাংনাই নদীর তীরবর্তী কৃষিজমি থেকে প্রতিপক্ষ আবু তাহেরের লোকজন দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এ বালু উত্তোলনে শামীম হোসেনসহ এলাকাবাসী বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে শামীম হোসেন, তাজেল, আবদুল কাদের, আহমেদ আলীসহ পাঁচজন আহত হন।

শামীম হোসেন অভিযোগ করে বলেন, আবু তাহের প্রভাব খাটিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে, যার ফলে এলাকার রাস্তাঘাট ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা বাধা দিতে গেলে তাহেরের লোকজন লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে তিনি ও তার বোন জামাইসহ পাঁচজন আহত হন।

অন্যদিকে, আবু তাহেরের দাবি, প্রশাসনের অনুমতিক্রমে মসজিদের রাস্তা মেরামতের জন্য তাদের নিজস্ব জমি থেকে বালু উত্তোলন করা হচ্ছিল। এ সময় শামীমসহ কয়েকজন এসে তাদের উপর হামলা চালায়, এতে তার মা-সহ চারজন আহত হন।

খবর পেয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান ঘটনাস্থলে গিয়ে অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম ও সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান বলেন, উভয় পক্ষের অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

শিবগঞ্জে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৯

Update Time : ১০:৪২:০১ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫