শীতকালীন ছুটি পাচ্ছেন না প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা

  • Reporter Name
  • Update Time : ১০:০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২
  • 173

নিজস্ব প্রতিবেদক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
রোববার (১৮ ডিসেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব নাজমা শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩০ ডিসেম্বর প্রাথমিক স্তরের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃত্তি পরীক্ষার প্রস্তুতি, ডিআর, ২০২৩ শিক্ষাবর্ষের বই বিতরণ কার্যক্রম, বই বিতরণ উৎসবের প্রস্তুতি এবং ২০২২ শিক্ষাবর্ষের তৃতীয় প্রান্তিকের মূল্যায়ন ও ফল প্রকাশের জন্য শীতকালীন অবকাশ সংক্রান্ত ছুটি বাতিল করা হলো। তবে যিশু খ্রিষ্টের জন্মদিনের (বড় দিন) ছুটি বহাল থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার মোজাফফর, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি

শীতকালীন ছুটি পাচ্ছেন না প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা

Update Time : ১০:০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২