ফার্স্টনিউজ ডেস্ক
অনেকের কাছে শীতকাল পছন্দ কফির চুমুক, পিঠার স্বাদ ও কম্বলের উষ্ণতার কারণে। তবে এই সময় নাক দিয়ে পানি পড়া, হাঁচি-কাশি, জ্বরসহ নানা রকম ছোঁয়াচে রোগ দেখা দেয়। এ কারণে শরীরের বাড়তি যত্ন নিতে হয় এবং খেতে হয় পুষ্টিকর খাবার।
জেনে নিন শীতকালে কোন কোন খাবারে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে
নিমপাতা : এই পাতায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিইনফ্ল্যামেটরি, অ্যান্টি-ব্যাক্টিরিয়ালএবং অ্যান্টি-ফাঙ্গাল গুণ। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে।
আদা : অ্যান্টিইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ আদা শীতকালে নিয়মিত খাদ্য তালিকায় রাখা দরকার। এটি শরীরের হজম প্রক্রিয়াকে শক্তিশালী করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
ভিটামিন সি : ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। সুস্থ থাকতে শীতকালে আমলকী, লেবু ও অন্যান্য ফল বেশি করে খেতে হবে।
Reporter Name 

























