শেখ হাসিনাকে ক্ষমা করা হবে না: ফখরুল

  • Reporter Name
  • Update Time : ০৫:৪১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
  • 132

প্রতিনিধি ঠাকুরগাঁও
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনার কোনো ক্ষমা নাই। তিনি এ জাতিকে ধ্বংস করেছেন। সুতরাং জবাব তাকে দিতেই হবে। তিনি যে অপরাধ করেছেন তাকে বলা হয় মানবতাবিরোধী অপরাধ। মানবতাবিরোধী অপরাধে তার বিচার হবে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জেলার রানীশংকৈল উপজেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে এসব বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আমরা ১৬ বছর ধরে মার খেয়ে, জেলে গিয়ে অনেক অন্যায় জুলুমের শিকার হয়েছি। অনেক ত্যাগ শিকার করছি শুধু এ ফ্যাসিবাদী হাসিনার সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য। আমরা সবাই অনেক আশাবাদী হয়ে আছি অন্তর্বর্তীকালীন সরকার তারা জঞ্জালকে দূর করে দেশের এমন একটি পরিবেশ তৈরি করবেন। যে পরিবেশে সুস্থ উপায়ে ও সবার অংশগ্রহণের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিবেন। সে নির্বাচনে জনগণের একটি পার্লামেন্ট তৈরি করবেন।
বিএনপিও সংস্কার চায় বলে তিনি আরও বলেন, আমরা ৩১ দফা সংস্কার দিয়েছি দুই বছর আগে। বার বার বিষয়গুলো নিয়ে তাগিদ দেওয়া হয়েছে। কিন্তু এটা আমরা সরকারে না গেলে মাইন্টেন করতে পারবো না।
সবদিক চিন্তা করে সামনে যেন সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ও পার্লামেন্ট হয়। আর যেন মানুষের প্রতি অন্যায় অত্যাচার না হয়। ছোট ছোট শিশুদের গুলি করে না হত্যা করা হয় শুধু মাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য। বিষয়গুলো নিশ্চিত করার জন্য যার যার সঙ্গে কথা বলা ও যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন তাই করার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান করেন মির্জা ফখরুল।
এর আগে অন্তর্বর্তী সরকারের কাছে শেখ হাসিনার বিচার চেয়ে মির্জা ফখরুল বলেন, ৭১ সালে যুদ্ধ করেছিলাম পাকিস্তানের সঙ্গে। ২৪ সালে যুদ্ধ করতে হল দেশের একটি রাজনৈতিক দলের সঙ্গে। ছাত্র আন্দোলনে ঠাকুরগাঁওয়ের চার শহীদ ও হাজারো মানুষ আহত হয়েছেন। স্বৈরাচার হাসিনা ২০১২ সাল থেকে আমাদের ওপর নির্যাতন করা হয়েছে। ৭০০ বেশি মানুষকে গুম করা হয়েছে। হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে। বেগম খালেদা জিয়া তারেক রহমানসহ সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে নিঃস্ব করা হয়েছে। তাদের আমলে ঠাকুরগাঁওয়ে ৯ জনকে হত্যা করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য বর্তমান সরকারকে দাবি জানান তিনি।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, যুগ্ম-সাধারণ সম্পাদক পয়গাম আলি, সহ-সভাপতি সুলতানুল ফেরদৌস প্রমুখ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

শেখ হাসিনাকে ক্ষমা করা হবে না: ফখরুল

Update Time : ০৫:৪১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪