শেখ হাসিনাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মনে করে ভারত

  • Reporter Name
  • Update Time : ১০:০৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
  • 140

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর তাকে অভিনন্দন জানিয়ে এক বিবৃতি দিয়েছে আওয়ামী লীগ। ওই বিবৃতিতে শেখ হাসিনাকে ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করা হয়।

এ প্রসঙ্গ তুলে একজন সাংবাদিক ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়ালের কাছে প্রশ্ন করেন ভারত শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী নাকি ‘নির্বাসিত প্রধানমন্ত্রী’ হিসেবে বিবেচনা করছে।

এর জবাবে জয়সোয়াল বলেন, আমরা আগেই বলেছি যে তিনি বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী। এ বিষয়ে আমাদের অবস্থান এটাই।

ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা গণভবন ছেড়ে ভারতে চলে যান। এরপর থেকে তিনি নয়াদিল্লিতে আছেন। তবে তাকে কোন মর্যাদায় রাখা হয়েছে, সে বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছিলেন, এক সংক্ষিপ্ত নোটিশে শেখ হাসিনা ভারতে আসেন ও এখানেই থাকবেন।

তাছাড়া শেখ হাসিনা দিল্লিতে পৌঁছানোর একদিন পরেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছিলেন, এক অল্প সময়ের নোটিশে তিনি ভারতে আসার অনুমোদন চেয়েছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার

শেখ হাসিনাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মনে করে ভারত

Update Time : ১০:০৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪