Dhaka ০৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিক নিতে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে চুক্তি সই

  • Reporter Name
  • Update Time : ০৭:০৭:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
  • 244

ফার্স্টনিউজ ডেস্ক

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রমবাজার নিয়ে সমঝোতা চুক্তি (এমওইউ) সম্পন্ন হয়েছে। রোববার মালয়েশিয়ার পক্ষে দেশটির মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান এবং বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ চুক্তিতে সই করেন।

স্থানীয় সময় আজ ভোর ৫টায় মালয়েশিয়ার বিমানবন্দরে পৌঁছান ইমরান আহমেদ। এ সময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার, শ্রম কাউন্সিলর মো. জহিরুল ইসলাম, শ্রম কাউন্সিলর (দ্বিতীয়) মো. হেদায়েতুল ইসলাম মণ্ডল এবং মালয়েশিয়া আওয়ামী লীগ ও কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর গত ১০ ডিসেম্বর বাংলাদেশ থেকে কর্মী নিতে অনুমোদন দেয় মালয়েশিয়া। দেশটির সব সেক্টরে কর্মী নেয়ার অনুমোদন দেয় মালয়েশিয়ার মন্ত্রিপরিষদ। বিশেষ করে গৃহকর্মী, বাগান, কৃষি, উৎপাদন, পরিষেবা, খনি ও খনন এবং নির্মাণ খাতে বাংলাদেশি কর্মী নেবে দেশটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Alam

জনপ্রিয়

শ্রমিক নিতে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে চুক্তি সই

Update Time : ০৭:০৭:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১