সংঘাত এড়াতে একদিন পেছাচ্ছে বিএনপির মহাসমাবেশ

  • Reporter Name
  • Update Time : ০৯:১৮:২৫ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
  • 119

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় কিংবা সোহরাওয়ার্দী উদ্যানেই সমাবেশ করতে চায় বিএনপি। এজন্য প্রয়োজনে মহাসমাবেশের তারিখ একদিন পিছিয়ে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (২৮ জুলাই) করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে দলটি। নতুন এ সিদ্ধান্তের কথা ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে মৌখিকভাবে জানানো হয়েছে।

বুধবার (২৬ জুলাই) রাত সোয়া ৮টার দিকে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এ তথ্য জানান।

তিনি বলেন, আমাদের দলের স্থায়ী কমিটির মিটিং চলছে। মিটিং শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে জানানো হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মহাসমাবেশ একদিন পেছানোর বিষয়ে আমরা ডিএমপিকে জানিয়েছি। তারা এখনও কিছু জানায়নি।

প্রসঙ্গত, গত ২২ জুলাই তারুণ্যের সমাবেশ থেকে ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশের কর্মসূচির ঘোষণা দিয়েছিল বিএনপি। সমাবেশের জন্য নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিংবা সোহরাওয়ার্দী উদ্যানের জন্য অনুমতি চেয়ে ডিএমপিকে চিঠি দেওয়া হয়। ডিএমপির পক্ষ থেকে বিএনপিকে গোলাপবাগ মাঠে সমাবেশ করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু বিএনপি সেখানে সমাবেশে করতে চায় না।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

সংঘাত এড়াতে একদিন পেছাচ্ছে বিএনপির মহাসমাবেশ

Update Time : ০৯:১৮:২৫ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩