সয়াবিন তেলের দাম ব্যবসায়ীরা বাড়িয়েছিল ৯ টাকা, আলোচনা শেষে কমলো ৩ টাকা

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৯:১৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • 234

দেশের বাজারে ভোজ্যতেলের দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, নতুন দাম সোমবার, ৮ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী বোতলজাত সয়াবিন তেলের দাম ৬ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। খোলা সয়াবিন তেলের দাম ৭ টাকা বাড়িয়ে ১৭৬ টাকা করা হয়েছে। পাম তেলের (খোলা) দাম ১৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৩৩ টাকা বাড়িয়ে ৯৬৫ টাকা করা হয়েছে।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, পূর্ব ঘোষণা ছাড়া দাম বাড়ানোয় ব্যবসায়ীরা শাস্তিযোগ্য কোনো অপরাধ করলে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “ব্যবসায়ীরা দাম বাড়ালেও সরকার পূর্বেই জানত না। আগের দামে বিক্রি করা হতো, কোনো ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হতো।” তিনি আরও বলেন, “যদি দাম বাড়ানোর যৌক্তিক কারণ থাকে, সেটি নিয়ে আলোচনা করা হবে। সরকারের নিয়ন্ত্রণ আছে, তা পদক্ষেপের মাধ্যমে প্রতিফলিত হবে।”

সম্প্রতি কোনো ঘোষণা ছাড়া ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল। নতুন করে বাজারে আসা পাঁচ লিটারের বোতল বিক্রি হচ্ছে ৯৬৫ টাকায়, যেখানে আগের দাম ছিল ৯২২ টাকা। এছাড়া বোতলজাত প্রতি লিটার ১৯৫ টাকায় বিক্রি হবে, যেখানে আগের দাম ছিল ১৮৯ টাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

সয়াবিন তেলের দাম ব্যবসায়ীরা বাড়িয়েছিল ৯ টাকা, আলোচনা শেষে কমলো ৩ টাকা

Update Time : ০৯:১৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫