Dhaka ০৪:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাড়ে ৩ ঘণ্টা পর জকসুর ভোট গণনা শুরু

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০১:৩৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • 123

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা টেকনিক্যাল সমস্যার কারণে সাড়ে তিন ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে। নৃবিজ্ঞান বিভাগের ব্যালট দিয়ে আবার ভোট গণনার কার্যক্রম শুরু করা হয়।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে ভোট গণনা পুনরায় শুরুর ঘোষণা দেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. শহিদুল ইসলাম।

তিনি জানান, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রায় ৩০০ ভোট কাস্ট হয়েছে এমন একটি কেন্দ্রের ভোট প্রথমে ম্যানুয়ালি গণনা করা হবে। এরপর সেই ফলাফলের সাথে মিলিয়ে দু’টি ওএমআর মেশিনের মাধ্যমে গণনা করা হবে। ম্যানুয়াল গণনার সাথে যে মেশিনের ফলাফল মিলবে, পরবর্তী কেন্দ্রগুলোর ভোট সেই মেশিনের মাধ্যমেই গণনা করা হবে।

এ সিদ্ধান্ত অনুযায়ী নৃবিজ্ঞান বিভাগের ২৭৮টি কাস্ট হওয়া ভোট দিয়ে নতুন করে গণনা কার্যক্রম শুরু করা হয়েছে।

এর আগে, রাত ৯টা ২০ মিনিটে ভোট গণনার মেশিনে টেকনিক্যাল ত্রুটি দেখা দেওয়ায় গণনা স্থগিত করা হয়। দীর্ঘ সময় বন্ধ থাকার পর কমিশনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী পুনরায় ভোট গণনা শুরু হওয়ায় প্রার্থীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

সাড়ে ৩ ঘণ্টা পর জকসুর ভোট গণনা শুরু

Update Time : ০১:৩৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬