বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমের দাদা তজির উদ্দিন মারা গেছেন।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়া খোয়া ইউনিয়ন বামনকুমার গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান।
এ বিষয়ে বিকেলে পৌনে ৪টার দিকে সারজিস আলম তার ভেরিফাইড ফেসবুক পোস্টে নিজেই তথ্যটি নিশ্চিত করেন।
তিনি ওই পোস্টে লিখেছেন, ‘কিছুক্ষণ আগে আমার প্রাণপ্রিয় দাদা আমাদের সবাইকে ছেড়ে আল্লাহর জিম্মায় চলে গিয়েছেন।
আমার প্রিয় দাদা…।’
ডেস্ক নিউজ 





















