সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোভ্যানের ৩ যাত্রী নিহত

সিরাজগঞ্জের বেলকুচিতে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ ব্যাটারিচালিত অটোভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাদের মেয়ে।

শুক্রবার সকাল ৭টা ৫ মিনিটে সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বেলকুচি উপজেলার আজুগড়া হিজলতলা এলাকার মরহুম বাছের সরকারের ছেলে মো: মোতালেব সরকার (৪০), তার স্ত্রী ফজিলা খাতুন (৩৫) ও জামতৈল গ্রামের মরহুম সোনাউল্লাহ মুদির ছেলে অটোভ্যানের চালক মো: নুরু (৪৫)।

অন্যদিকে এ ঘটনায় আহত তামান্না খাতুন (১৬) মোতালেব সরকারের মেয়ে। তাকে খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর এ তথ্য নিশ্চিত করে জানান, মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় একটি ব্যাটারিচালিত অটোভ্যানের এক্সেল ভেঙে বিকল হয়ে পড়ে। এ সময় ঢাকা থেকে এনায়েতপুরগামী ঢাকা এক্সপ্রেস পরিবহনের দ্রুতগামী একটি বাস বিকল হওয়া ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। গুরুতর আহত হন তামান্না খাতুন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

তিনি বলেন, বাসটিকে আটক করা হলেও এর চালক-হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সূত্র : বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোভ্যানের ৩ যাত্রী নিহত

Update Time : ০২:৪৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬